লাভ টুয়েন্টি ওয়ান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৩
নতুন ধারার চলচ্চিত্র নির্মাণের ধারাবাহিকতায় এবারে রাজীব সরকার নামের তরুণ পরিচালক শুরু করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘লাভ টুয়েন্টি ওয়ান’। ছবিটি পরিচালনায় রয়েছেন কমল সরকার ও রাজীব সরকার। উল্লেখ্য, রাজীব সরকার প্রখ্যাত চিত্র পরিচালক কমল সরকারের ছেলে। রাজীব দীর্ঘদিন একটি এফএম স্টেশনে ‘লাভ গুরু’ নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করেন। এর দীর্ঘদিন পর তিনি তার নতুন চলচ্চিত্রের ঘোষণা দিলেন। ‘লাভ টুয়েন্টি ওয়ান’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এক ঝাঁক নতুন মুখ। সুপার হিরো রিয়েলিটি শোর প্রতিযোগি রোজ, মডেল তুলনা, মীরাক্কেল খ্যাত তারকা জামিল এবং তন্ময়।