জিটিভিতে সাপ্তাহিকভাবে প্রচার হচ্ছে স্টুডিও কনসার্ট ‘গানোফোন’। আধুনিক, ফোক, ব্যান্ড সব ধরনের গানের শিল্পীদের নিয়ে জিটিভি স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হয়। ফোনের পাশাপাশি এসএমএস ও ফেইসবুকে দর্শকরা অংশগ্রহণ করতে পারবে। সরাসরি গান ও আড্ডায় দেশের জনপ্রিয় সব শিল্পীদের সঙ্গে নিয়ে দর্শকদের মাতাবেন মডেল ও টিভি উপস্থাপক এ্যানি। অনুষ্ঠানের এবারোর অতিথি গণসংগীতশিল্পী ফফলিকারাভালমগীর। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ যোদ্ধা জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফকির আলমগীর। অনুষ্ঠানটি আজ রাত ১১টা ৫ মিনিটে জিটিভিতে সরাসরি সম্প্রচার হবে।
