সুরকার সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ইবরার টিপুকে দিয়ে তৈরি করলেন এ মিজান তার নতুন গান। ‘জন্ম থেকে দেখছি মাগো তোমার প্রিয় মুখ লাল সবুজের পতাকায় আমার যত সুখ’ শিরোনামে গানটির কথা লিখেছেন এ মিজান। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত পরিচালনাও করেছেন ইবরার টিপু। সম্প্রতি ইবরার টিপু তার নিজস্ব স্টুডিওতে গানটি রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন। গানটি বিজয় দিবস উপলক্ষে এনটিভির জন্য নির্মাণ করেছেন তিনি। ইতিমধ্যেই গানটির ভিডিওর কাজও শেষ হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন শুভ্র। গানটি বিজয় দিবসে এনটিভিতে প্রচার হবে।
