‘এইতো জীবন’-এ শিবলী মোহাম্মদ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
আজ রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে সেলিব্রিটি শো ‘এইতো জীবন’। আজকের অতিথি বাংলাদেশের বিশিষ্ট নৃত্যশিল্পী শিবলী মোহাম্মাদ। তার নান্দনিক ও বহুমাত্রিক নৃত্য উপস্থাপনায় বাংলাদেশের নৃত্যঙ্গন হয়েছে সমৃদ্ধ এবং তৈরি করে চলেছেন শত শত নৃত্যশিল্পী। অনুষ্ঠানটি চ্যানেল ২৪-এ প্রচার হচ্ছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সামিয়া আফরিন।