আজ থেকে শুরু হতে যাচ্ছে ১৬ দিনব্যাপী শেলটেক বিজয় মেলা ২০১২। ঢাকার আকর্ষণীয় লোকেশনে শেলটেক-এর নতুন প্রকল্পের বিক্রয় কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এই মেলার আয়োজন। এ উপলক্ষে গতকাল শেলটেক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন শেলটেক-এর ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম. সেরাজ। এ সময় শেলটেকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
