কণ্ঠে বিজয়ের সুর

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ১৯:৩৩
আজ মহান বিজয় দিবস। বিজয় দিবস মানেই বাঙালির উত্সব, লাল-সবুজে পতাকা প্রাপ্তির বাঁধ ভাঙ্গা উল্লাস। তাই নতুন সূর্যোদয়ের সেই উচ্ছ্বাসে ‘ক্লোজআপ ওয়ান’ আজ আয়োজন করেছে এক বিশেষ পর্ব- ‘কণ্ঠে বিজয়ের সুর’। পর্বটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শ্রুত-বিশ্রুত কিছু গান নিয়ে সাজানো হয়েছে। গান পরিবেশন করেছেন প্রাক্তন ক্লোজআপ ওয়ান তারকা বাপ্পি, নওরীন, আতিক, পুলক, শশী, রন্টি এবং পারুল। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছেন পুতুল। এ ছাড়াও অনুষ্ঠানে আরও আছেন ক্লোজআপ ওয়ানের তিন বিচারক—আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী এবং পার্থ বড়ুয়া। অনুষ্ঠানটি আজ রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে এনটিভিতে।