সময়ের দায়ভার
আজ রাত ১১টা ৩০ মিনিটে মহান বিজয় দিবস উপলক্ষে এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘সময়ের দায়ভার’। কামরুল আহসানের রচনা ও আবুল হায়াতের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, মাজনুন মিজান, তারিন প্রমুখ।
শহীদ মোসাম্মদ কুলসুম বেগম
জিটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধের বিশেষ নাটক ‘শহীদ মোসাম্মদ কুলসুম বেগম’। আল মনসুরের রচনা এবং কমল চাকমার পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শশী, রওনক হাসান, সাজ্জাদ রেজা, ঝুনা চৌধুরী প্রমুখ।
