শিল্পকলায় বিজয়ের আয়োজন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ১৯:৩৬
আজ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করছে সকাল ৭টায় একাডেমীর কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক প্রদান এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একাডেমীর জাতীয় নাট্যশালায় আলোচনাসভা, স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ কর্মসূচির আওতায় নির্মিত, দীপা খন্দকারের নির্দেশনায় নৃত্যনাট্য ‘শঙ্কাহীন পথচলা’ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করবে ঢাকা সাংস্কৃতিক দল, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, নজরুল সংগীত শিল্পী পরিষদ ও গণসংগীত সমন্বয় পরিষদ। একক সংগীত পরিবেশন করবেন শিল্পী শিবু রায়, সালমা চৌধুরী, নমিতা ঘোষ, আমজাদ দেওয়ান, শাহীন সামাদ ও শেখ জমির উদ্দিন।