বিজয় দিবস উপলক্ষে সরাসরি গানের অনুষ্ঠান ‘আমারি দেশ সব মানুষের’। প্রচার হবে বাংলাভিশনে। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়।
সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোন করে রথীন্দ্রনাথ রায়ের সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। অনুষ্ঠানটি আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে।
