টি-টোয়েন্টি খেলাটা দেখে ভিভ রিচার্ডসের ভক্তরা অনেক সময় আফসোস করেন, আহা ভিভ থাকলে খেলাটা জমিয়ে দিতেন! সেই আফসোস তো আর নতুন করে মেটানোর উপায় নেই কিংবদন্তী এই ব্যাটসম্যানের। তবে টি-টোয়েন্টি মাঠে এবার নতুন ভূমিকায় দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সর্বজয়ী দলের এই সাবেক বিধ্বংসী ব্যাটসম্যানকে। অস্ট্রেলিয়ার বি ব্যাশ টূর্নামেন্টে ‘মেন্টর’ হিসেবে গতকাল কাজ শুরু করলেন মেলবোর্ন স্টার্সের হয়ে। শেন ওয়ার্নের দলের ম্যাচ শুরুর আগে গতকাল আবার ক্রিকেট মাঠে দেখা গেল সেই ভিভকে—ওয়েবসাইট
