মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা আয়েশা বেগম (৭০) গত ৮ ডিসেম্বর ধানমন্ডির ৪ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির মনোজগত্ সেন্টার থেকে নিখোঁজ হন। এখানেই তিনি দীর্ঘদিন ধরে চিকিত্সা নিচ্ছিলেন। বৃদ্ধার ছেলে বলেন, ওই দিন তিনি তার মাকে নিয়ে মনোজগত্ সেন্টারে যান। তাকে বসিয়ে রেখে পাশেই অন্য কাজে যান। কিছুক্ষণের মধ্যে ফিরে এসে দেখেন তার মা নেই। অনেক খোঁজাখুঁজির পরও তিনি তাকে পাননি। কেউ তার মায়ের সন্ধান পেলে কাওরান বাজারের মসজিদ মার্কেটের রহমানীয় ফার্মেসিতে মো. মাহিনের সঙ্গে ০১৭১১-২২৪৮৩৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন।
