ফোরামের দাবি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
বিসিবির গঠনতন্ত্র পরিবর্তন করে কাউন্সিলরশিপ নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, ফোরাম। তারা গত শুক্রবার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের পুরান ভবনের নিচ তলায় সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়। জেলা ও বিভাগীয় সংগঠকদের পাশ কাটিয়ে কাউন্সিলর মনোনয়নের জন্য জেলা প্রশাসককে একক ক্ষমতা দেয়া হয়েছে। ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, গঠনতন্ত্র সংশোধন করা হলে সাধারণ পরিষদ থেকে অনুমোদন নিয়ে প্রবর্তন করা উচিত। ফোরামের কর্মকর্তারা বলেন গঠনতন্ত্র নিয়ে আমরা সবার সাথে আলোচনায় বসতে চাই। তারা জেলা পর্যায়ে খেলোয়াড় তৈরি করেন বলে দাবি করলেও কতজন খেলোয়াড় তৈরি করেছেন তা জানাতে পারেননি।