বিজয় দিবস কাবাডি শুরু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় গতকাল বিকালে কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট। প্রথম খেলায় সেনাবাহিনী ২টি লোনাসহ ৩৯-২২ পয়েন্টে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে হারিয়েছে। দ্বিতীয় খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১টি লোনাসহ ২২-১৭ পয়েন্টে পুলিশকে হারায়। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী, পুলিশ, বাংলাদেশ জেল ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। টুর্নামেন্টের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী । বিশেষ অতিথি ছিলেন ওরিয়েন্ট ফুড কোম্পানীর স্বত্বাধিকারী মাহবুব-উজ-জামান।