ইউনাইটেড রেড দল চ্যাম্পিয়ন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান রবি আন্ত:ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এমও ইউনাইটেড রেড দল। রবি রিক্রিয়েশন ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গতকাল ঢাকায় অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে পুরস্কার দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় শেখ মোঃ আসলাম। এসময় উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাইকেল কুন্যার।