ফো কা স

৫০০ পর্বে ‘রাঙা সকাল’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ১৯:৫৮
প্রতিদিন গুণী মানুষদের কথোপকথনে সকাল শুরুর গল্পের কনসেপ্টে শুরু হয় ‘রাঙা সকাল’। এই নতুন কনসেপ্টে ৫০০ পর্বের মাইলফলক স্পর্শ করছে মাছরাঙা টেলিভিশন-এর আলোচিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’। আজ প্রচার হবে এর ৫০০তম পর্ব। এ উপলক্ষে বিশেষ আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এ পর্বে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী।