টেইলরের নতুন বয়ফ্রেন্ড!

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ১৯:৫৯
টেইলর সুইফট যখন তার বয়ফ্রেন্ডের সাথে জন্মদিনে রোমান্টিক সময় কাটাচ্ছেন, তখন তার জন্মদিনটি তার সাথে কাটানোর জন্যই তার ঘরে হানা দিয়েছেন জ্যাকব কুলকে। উইসকনসিনের বাসিন্দা কুলকে টেইলর সুইফটের একজন পাড়ভক্ত। আর তাই সুইফটের জন্মদিনে ৭০০ মাইলেরও বেশি পথ অতিক্রম করে হাজির হয়েছিলেন সুইফটের বাড়িতে। তবে বিধি বাম! কুলকে জানতেন না, সুইফটকে তখন জন্মদিনের ২৩টি কাপকেক, ১টি বিশেষভাবে তৈরি হাতব্যাগ আর জর্জ অ্যান্ড ড্রাগন পাবের আলো-আঁধারিতে মুগ্ধ করে যাচ্ছেন তার বয়ফ্রেন্ড হ্যারি স্টাইলস। আর বেচারা কুলকে শেষ পর্যন্ত ধরা পড়েছেন গার্ডের কাছে। নিজেকে সুইফটের বয়ফ্রেন্ড হিসেবেও দাবি করেছেন। তবে কারাগারে যেতেই হয়েছে কুলকেকে।