‘স্টার ড্যান্স’-এর বিচারক চম্পা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ১৯:৫৯
অভিনয়শিল্পীদের নিয়ে নৃত্যবিষয়ক এশিয়ান টিভির রিয়েলিটি শো ‘স্ট্রার ড্যান্স’-এর বিচারক হলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা। গত শুক্রবার থেকে অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। চম্পার সমসাময়িক অনেকেই বিভিন্ন রিয়েলিটি শো’য়ের বিচারক হলেও এটি চম্পার জন্য প্রথম কোনো অনুষ্ঠান যেখানে তিনি বিচারকের ভূমিকা পালন করছেন। এই অনুষ্ঠানে আরও বিচারকের মধ্যে রয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী তানিয়া আহমেদ। ‘স্টার ড্যান্স’ অনুষ্ঠানে ৭টি দল প্রতিযোগিতা করছে। প্রতিটি দলের প্রধানের দায়িত্ব পালন করছেন—জাকিয়া বারি মম, নিপুণ, বিদ্যা সিনহা মিম, তমা মির্জা, ঈশানা, মৌসুমী বিশ্বাস। আর অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন নাবিলা।