ফ্রন্ট লাইন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ১৯:৫৯
আজ বাংলাভিশনে সরাসরি সম্প্রচার হবে ‘ফ্রন্ট লাইন’। সমসাময়িক রাজনীতি ও দেশ-বিদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনামূলক সরাসরি এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন অভিজ্ঞ দুজন আলোচক। তারা এবারের নির্দিষ্ট বিষয়ের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনার পাশাপাশি ফোনে দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন। সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনা ও দেওয়ান শামসুর রকিবের প্রযোজনায় ‘ফ্রন্ট লাইন’ বাংলাভিশনে সম্প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ২৫মিনিটে। উল্লেখ্য, ‘ফ্রন্ট লাইন’ অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের শনি, সোম ও বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হয়।