শেষ হলো ‘স্মৃতিতে বিজয়’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২০:০০
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, বিজয় দিবসে তিন দিনব্যাপী ‘স্মৃতিতে বিজয়-২০১২’ শীর্ষক যে অনুষ্ঠানমালার আয়োজন করেছে, তা গত ১৪ ডিসেম্বর বিকাল ৫টা ৩০ মিনিটে, বুদ্ধিজীবী দিবসে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিগুলোতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়। গতকাল বিজয় দিবসের প্রথম প্রহরে ফানুস উড্ডয়নের মধ্য দিয়ে বিজয় দিবসের প্রথম প্রহর উদযাপিত হয়। ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকেই ফানুস উড্ডয়ন শুরু করা হয়। গতকাল সন্ধ্যায় উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।