২১ ডিসেম্বর মুক্তি প্রতীক্ষিত রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্রে ছবির পরিচালক ও প্রযোজক জোরেশোরে চেষ্টা চালালেও ছবির মূল নায়ক ইন্দ্রনীল ও গায়ক অনুপম রায় দুজনকেই প্রিমিয়ারে হাজির করার চেষ্টা চালালেও আদৌ তারা আনতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আগামী ১৯ ডিসেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। ছবিটি প্রসঙ্গে ‘চোরাবালি’র প্রযোজক অভিনেতা সালেহীন স্বপন বলেন, ‘আমরা প্রাণান্ত চেষ্টা চালাচ্ছি। প্রায় প্রতিদিনই ইন্দ্রনীলের সাথে আমার কথা হচ্ছে দুয়েকবার। ছবি মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই ইন্দ্রনীল ঢাকায় আসার চেষ্টা করছেন। কিন্তু মূল ঘটনা হলো তার পাসপোর্ট আটকে পড়ে আছে মিশরীয় দূতাবাসে। এরপরও আমরা বাংলাদেশ হাইকমিশনের সাথে কথা বলে কাগজপত্র দেখিয়ে তাকে প্রিমিয়ারে আনার চেষ্টা চালাচ্ছি। এরপরও যদি একান্তই ব্যর্থ হই। তবুও খুব শিগগিরই তাকে ঢাকায় আনার চেষ্টা করব। এ ছাড়া ছবির প্রিমিয়ারে জয়া আহসানসহ সকলেই উপস্থিত থাকবেন।’
