টমি মিয়া’স রেসিপি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২০:০১
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ভোজনপ্রিয় মানুষের কাছে পরিচিত একটি নাম টমি মিয়া। একুশে টেলিভিশনে আবারও মজাদার এবং স্বাস্থ্যসম্মত রেসিপি নিয়ে হাজির হচ্ছেন টমি মিয়া। সিলভানা সাদিয়ার উপস্থাপনায় এবং প্রযোজনায় ‘টমি মিয়া’স রেসিপি’ প্রচার হবে প্রতি সোমবার রাত ৭টা ৫০ মিনিটে। ‘টমি মিয়া’স রেসিপির’ প্রতিটি পর্বে থাকবেন বাংলাদেশের স্বনামধন্য একজন করে তারকা অতিথি। আমন্ত্রিত অথিতির জন্য টমি মিয়া নতুন রেসিপি দিয়ে চমত্কার এবং সুস্বাদু খাবার তৈরি করবেন। অতিথির সাথে আড্ডা আর রান্নার মাঝে স্বাস্থ্যসম্মত খাবারের বিভিন্ন টিপসও দিবেন টমি মিয়া। এ সম্পর্কে টমি মিয়া জানান, ‘একুশে টেলিভিশন আমার রেসিপি নিয়ে নতুন করে অনুষ্ঠান আয়োজন করায় একুশে টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ।’