জ্বালানী তেলের মূল্য কমায় যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তাদের উপর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের তথ্যানুযায়ী গত অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে ভোক্তার মূল্য সূচক কমেছে দশমিক ৩ শতাংশ। এ সময়কালে তরল জ্বালানী গ্যাসোলিনের মূল্যসূচক ৭ দশমিক ৪ শতাংশ কমেছে। অন্যদিকে গত নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে গত চার বছরের মধ্যে বেকারত্বের হার সর্বনিন্ম পর্যায়ে নেমে ৭ দশমিক ৭ শতাংশ হয়েছে। ২০০৮ সালে ব্যাপক হারে বেকারত্ব বৃদ্ধি পায়। এদিকে ফেডারেল রিজার্ভ পূর্বের হিসেব অনুযায়ী এ বছর শেষ নাগাদ প্রবৃদ্ধির হার ১ দশমিক ৭ শতাংশ থেকে ২ শতাংশের মধ্যে থাকার পূর্বাভাস দিলেও এ হার নামিয়ে এনেছে। সর্বশেষ প্রক্ষেপন অনুযায়ী প্রবৃদ্ধির হার ১ দশমকি ৭ থেকে ১ দশমিক ৮ শতাংশের মধ্যে থাকবে।
