সংবাদ কণিকা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২০:৫৯
শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান শ্রীলঙ্কার মধ্যাঞ্চলীয় মাতালি শহরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রায় ৬০ জনের কঙ্কাল পাওয়া গেছে বলে একজন ফরেনসিক বিশেষজ্ঞ বিবিসিকে জানিয়েছেন। সিংহলি গেরিলাদের হত্যা করে সেখানে মাটিচাপা দেয়া হয়ে থাকতে পারে বলে ওই ফরেনসিক বিশেষজ্ঞ সন্দেহ প্রকাশ করেন। তবে গণকবরটি নিয়ে ভিন্নমতও রয়েছে। কেউ কেউ বলছেন, অরাজনৈতিক কারণে প্রাণ হারানো ব্যক্তিদের সেখানে দাফন করা হয়েছে।—বিবিসি যুদ্ধবিমান পাঠানোর হুমকি চীনের বিরোধপূর্ণ দ্বীপে জাপানি যুদ্ধবিমান চক্কর দেয়ায় তাদের সতর্ক করেছে চীন। ওই দ্বীপে তাদের তত্ত্বাবধান কার্যক্রমে জাপান বাধা দিলে তারাও পাল্টা যুদ্ধবিমান পাঠাবে বলে হুমকি দিয়েছে। গত শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ কথা জানানো হয়। এদিকে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের ওপর নিজেদের মালিকানা দাবি করে এর বিস্তারিত ব্যাখ্যা লিখিতভাবে জাতিসংঘে পাঠিয়েছে চীন।—রয়টার্স বাঘের হামলায় আহত পাঁচ চিতা বাঘের হামলায় ভারতে আহত হয়েছেন বন বিভাগের তিন কর্মীসহ পাঁচজন। শনিবার সকালে কালচিনির বিচ চা বাগান এলাকার এই ঘটনায় আহতদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেয়া হয়। বনকর্মীরা সেখানে কাজ করতে গিয়ে চিতার হামলার মুখে পড়েন।— আনন্দবাজার পত্রিকা অপুষ্টির চেয়ে স্থূলতায় মৃত্যু বেশি বিশ্বে এই প্রথম অপুষ্টিজনিত মৃত্যুর চেয়ে শারীরিক স্থূলতার কারণে বেশি লোক মারা যাচ্ছে। বিশ্বজুড়ে পরিচালিত এ যাবত্কালের সবচেয়ে বড় এক স্বাস্থ্য জরিপে একথা বলা হয়। চিকিত্সা সাময়িকী ‘ল্যান্সেটে’ প্রকাশিত এই জরিপে বলা হয়, ২০১০ সালে বিশ্বে অপুষ্টির কারণে মারা গেছে দশ লাখ মানুষ। কিন্তু এর তিনগুণ বেশি মানুষ মারা গেছে শারীরিক স্থূলতার কারণে।—বিবিসি