বিজয় দিবসের আরও খেলা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:০৮
পুরো ক্রীড়াঙ্গনেই বিজয় দিবসের ছোঁয়া ছিল গতকাল। দুইদিন ব্যাপী বিজয় দিবস বক্সিং গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে শেষ হয়েছে। সিনিয়রদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। জুনিয়রদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় বিকেএসপি। সব মিলিয়ে ৬৫ জন বক্সার অংশগ্রহণ করেন। বিজয় দিবস উপলক্ষে গতকাল গুলশানস্থ জাতীয় শ্যুটিং কমপ্লেক্সে টুর্নামেন্টের আয়োজন করেছিল ফেডারেশন। দিনব্যাপী এই টুর্নামেন্টে একটি মাত্র ইভেন্টে লড়াই হয়েছে। ২৫ মিটর পিস্তল ইভেন্টে পুরুষ ও মহিলা শ্যুটাররা অংশগ্রহণ করেন। এ ছাড়া বাস্কেট সিটিসেল’র পৃষ্ঠপোষকতায় গতকাল শুরু হয়েছে বিজয় দিবস বাস্কেটবল। ধানমন্ডি ইনডোর বাস্কেটবল স্টেডিয়ামে আজ বিকাল সাড়ে চারটায় ফাইনাল। তার আগে এই স্থানে টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে ধুমকেতু ক্লাব ও নৌ-বাহিনী এবং দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মুখোমুখি হবে।