ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে গতকাল রবিবার স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে মহান বিজয় দিবস ক্রীড়া অনুষ্ঠিত হয়। সকালে ২১টি ইভেন্টে ২ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। বিকালে ৩টি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে ছাত্র একাদশ বনাম প্রাক্তন ছাত্র একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলাটি গোলশূন্য ড্র হয়। দ্বিতীয় ম্যাচে সাংবাদিক ও শিক্ষক একাদশ ১-০ গোলে মুক্তিযোদ্ধা একাদশকে হারায়। তৃতীয় ম্যাচে উপজেলা প্রশাসন একাদশ ২-০ গোলে পৌর প্রশাসনকে হারিয়েছে।
