মোরেলগঞ্জে যশোর বোর্ড চেয়ারম্যানের মতবিনিময়

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:২৫
যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আমিরুল আলম খানের সাথে শনিবার বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে উপজেলার শিক্ষকদের সাথে মতবিনিময় সভা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইব্রাহিম হোসেন হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সচিব মো. আব্দুল মজিদ, পরীক্ষা নিয়ন্ত্রক মো.আবু দাউদ, পরিদর্শক (কলেজ) অমল কুমার বিশ্বাস, পরিদর্শক (মাধ্যমিক) আব্দুস ছালাম বিশ্বাস, উপ-পরীক্ষা নিয়ন্ত্রণ (কলেজ) শেখ মো.বদিউজ্জামান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রণ (মাধ্যমিক) কাজী আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন, অধ্যক্ষ আনিসুর রহমান, উপাধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, ডা. আব্দুল খালেক, প্রধান শিক্ষিকা মমতাজ বেগম প্রমুখ। এর পূর্বে তিনি সিরাজ উদ্দিন মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজের কম্পিউটার ল্যাবরেটরিতে পারস্পরিক সক্রিয় বিদ্যালয় ওয়েব সাইড তৈরি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।