দেশের সর্ববৃহত্তম আশ্রয়ণ প্রকল্প-২ গত ১৫ ডিসেম্বর বিজয়ের মাসে ভূমিহীনদের মাঝে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের মালিকানা সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের উপস্থিতিতে হস্তান্তর করা হয়েছে। গত ২৭ আগষ্ট/১২ টগরবন্দ ইউনিয়নের চাফুলিয়া গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সাভার সেনাবাহিনী ২০ বেঙ্গল কাজটি শুরু করে ১৩০ পরিবারের জন্য প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ২৬টি ব্যারাক গত ০৫ ডিসেম্বর নির্মাণ কাজ সমাপ্ত করে। মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষে সাভার ক্যান্ট: ২০ বেঙ্গলের মেজর জাহানুর কবীর সাকিব এবং সিভিল প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু এহসান মিয়া দলিলে স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টগরবন্দ ইউপি চেয়ারম্যান শেখ শাহিদুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান একে এম আহাদুল হাসান, ভূমি সার্ভেয়ার আয়ুব আলী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
