২০০ মিটার মিডলেতে লকটের নতুন বিশ্ব রেকর্ড

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৭
শর্ট কোর্স সাঁতারে ১০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন আমেরিকার সাঁতারু বায়ান লকটে। বিশ্ব চ্যাম্পিয়নশীপে শনিবার অনুষ্ঠিত সেমি-ফাইনালে ১০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৫০.৭১ সেকেন্ড সময় নিয়ে নতুন এ বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন লকটে। ইতোপূর্বে ২০০৯ সালে ইস্তাম্বুলে স্লোভেনিয়ার পিটার ম্যানকোয়ে ছিলেন এ রেকর্ডের মালিক। তবে পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন লকটে পূর্বের রেকর্ড থেকে .০৫ সেকেন্ড কম নিয়ে নতুন এ রেকর্ড গড়লেন। শুক্রবার ২০০ মিটার মিডলেতেও নতুন বিশ্ব রেকর্ড গড়েন লকটে।-বাসস