ভারতের স্কুল দাবা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
ভারতে স্কুল দাবার ক্লাসিক্যাল চেসের তৃতীয় রাউন্ডের খেলা শেষে ফাহাদ আড়াই পয়েন্ট নিয়ে পাঁচজনের সাথে দ্বিতীয় স্থানে এবং যোয়ার তিন খেলায় দুই পয়েন্ট নিয়ে ছয়জনের সাথে তৃতীয় স্থানে রয়েছেন। গতকাল অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় যোয়ার ভারতের মোঃ মুইনউদ্দিনকে হারিয়েছেন এবং ফাহাদ ভারতের রাজা রিদভিকের সাথে ড্র করেন। ভারতের দিল্লীতে অনুষ্ঠানরত ৮ম এশিয়ান স্কুলস দাবা চ্যাম্পিয়নশিপের র্যাপিড দাবায় বাংলাদেশের মোহাম্মদ ফাহাদ রহমান (অনূর্ধ্ব-৯) ওপেন বিভাগে রৌপ্য পদক এবং যোয়ার হক প্রধান অনূর্ধ্ব-১৭ ওপেন বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন।