শহীদ মুক্তিযোদ্ধা মুফতি মোহাম্মদ কাসেদ আন্তর্জাতিক রেটিং দাবার পঞ্চম রাউন্ডের খেলা শেষে পূর্ণ পাঁচ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন মোহামেডানের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও তিতাস ক্লাবের ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে মোহামেডানের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন, নারায়ণগঞ্জের প্রিতম-প্রিজম চেস ক্লাবের সোহেল চৌধুরী ও মনির হোসেন দ্বিতীয় স্থানে রয়েছেন। গতকাল দাবা কক্ষে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় জিয়া দেলোয়ার হোসেনকে, রাকিব মাহতাবউদ্দিন আহমেদ রবীনকে, নাসির মাছুম হোসেনকে, সাগর সাইফুল ইসলাম চৌধুরীকে, সোহেল মোঃ খোরশেদ আলমকে এবং মনির নেপালের লাম ধরম বাহাদুরকে হারান। আজ ষষ্ঠ রাউন্ডের খেলা বিকাল তিনটা হতে শুরু হবে।
প্রথম দাবা লিগ শনিবার শুরু
দাবা ফেডারেশনের আয়োজনে প্রথম বিভাগ দাবা লিগ ২২ ডিসেম্বর বেলা ৩টা হতে শুরু হবে। ১০টি দল প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে: লিওনাইন চেস ক্লাব, বসির মোমোরিয়াল চেস ক্লাব, মহাখালী প্রদীপ সংঘ, টয়োটা মোটরস দাবা ক্লাব, স্মরণ চেস ক্লাব, প্রতিভা দাবা গোষ্ঠি, অগ্রণী ব্যাংক লিমিটেড, দুরন্ত রাজশাহী চেস একাডেমি, বেস্ট এয়ার চেস ক্লাব, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব।
