সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা এমআর সিদ্দিকীর পুত্র আমের সিদ্দিকী (৫৭) ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ঢাকা ডেনিম-এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি এক ছেলে, মা, চার ভাই এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি ছিলেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের জামাতা। তার বাবা এমআর সিদ্দিকী ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকারের বাণিজ্য এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এছাড়া ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্রের মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন।
