মুনমুনের বাগদান সম্পন্ন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২০:২৩
গেল সপ্তাহে এ দেশের শোবিজ মিডিয়ার অনেক তারকাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের মধ্যে মীম, মোনালিসা, নিসা, সাঈদ বাবু, সিদ্দিক অন্যতম। বিয়ে করেছেন পরিচালক জুয়েল রানাও। বছরের এই শেষ মাসটিতে হাফ ডজন বিয়ের ঘটনা ঘটতে যাচ্ছে। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপিকা, অভিনেত্রী, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সাবেক প্রতিযোগী রুমানা মালিক মুনমুন। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুনমুনের বাগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় শহরের একটি অভিজাত রেস্তোরাঁয়। মুনমুনের পাত্র তৌফিক হোসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। মুনমুন বলেন, ‘পারিবারিকভাবে বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর তৌফিকের সঙ্গে জানাশোনা তো হয়েছেই। আশা করছি, সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা নতুন জীবন শুরু করতে পারব।’ মুনমুন জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি বিয়ের দিন ধার্য করা হয়েছে। মুনমুন তার এই নতুন জীবনে প্রবেশের বিশেষ মুহূর্তে ভক্ত-দর্শক, শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।