‘মিষ্টি লড়াই’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২০:২৫
দেশসেরা ডেজার্ট এক্সপার্ট খোঁজার প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘মিষ্টি লড়াই’-এর ফাইনাল রাউন্ড গত ২৯ নভেম্বর রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল। এই রিয়েলিটি শো’টি এটিএন বাংলায় প্রতি শুক্রবার রাত ৮টায় প্রচার হতো। চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া প্রতিযোগীদের মুখোমুখি হতে হয়েছিল আন্তর্জাতিক মানের সব ডেজার্ট তৈরির চ্যালেঞ্জের। ১২টি পর্বে জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে অবশেষে সন্ধান পাওয়া যায় দেশ সেরা পরীক্ষিত ডেজার্ট এক্সপার্টকে। প্রাথমিক পর্যায়ে ২২ হাজার প্রাতিযোগী তাদের রেসিপি জমা দিয়েছিলেন। ৭টি বিভাগের ১০টি অঞ্চলে ৬৩ জেলা থেকে খুঁজে নেওয়া হয় দ্বিতীয় রাউন্ডে লড়াই করার জন্য ২০০ জন প্রতিযোগীকে। গত ১ জুন এই দ্বিতীয় রাউন্ড শুরু হয়। এই রিয়েলিটি শো’র ফাইনালে দ্বিতীয় রানার আপ হিসেবে পুরস্কার পান ফারজানা এ খোদা নাজ, আর চ্যাম্পিয়ন হন মাসুমা আলী রেখা। এই ‘মিষ্টি লড়াই’ অনুষ্ঠানের ফাইনাল রাউন্ডে সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় পারফর্ম করেন সাধনা শিল্পীগোষ্ঠী ও জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিত্।