থিয়াগো-বুট

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৭
রবিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মেসি যে জোড়া গোল করলেন, পায়ের দিকে লক্ষ্য করেছেন? নতুন একটা জোড়া বুট পরে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। বুট সেই এডিডাসেরই। কিন্তু এই বুট জোড়ার ডিজাইনটা বেছে নেয়া হয়েছে মেসিভক্তদের করা ডিজাইন থেকে। এডিডাস ও মেসির ফেসবুক পেজে চাওয়া হয়েছিল ডিজাইন। সারা বিশ্ব থেকে ১৪ হাজার দুইশ’ ডিজাইন জমা পড়েছিল। তার তার ভেতর থেকেই মেসি আইকন, লিও-১০, আর্জেন্টিনা স্ট্রিপ সম্বলিত এই বুট জোড়া থেছে নিয়েছেন মেসি। সবচেয়ে বড় বিষয় বুটে বড় বড় করে লেখা আছে—থিয়াগো। ছেলের নাম দেখে আর পছন্দ না হয়ে উপায় আছে!