জাতীয় স্মৃতিসৌধের আদলে স্বাধীনতার ৪০ বছর পর পটিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা শাহ আলমের স্ত্রী সামশুন নাহার ১৬ ডিসেম্বর বারোটা এক মিনিটে পুষ্পমাল্য অর্পণ করে এ স্মৃতিসৌধের উদ্বোধন করেন। এ সময় পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী পটিয়া পৌরসভা মেয়র হারুনুর রশিদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি ইদ্রিস মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মজেদা বেগম শিরু প্রমুখ ।
পাশাপাশি একশ গজ পশ্চিমে পাকিস্তানি হানাদারদের থুথু ও জুতা নিক্ষেপ করে ঘৃণা জানাতে একটি ঘৃণাস্তম্ভ নির্মাণ করা হয়।
