ঢাকায় আন্তর্জাতিক দৌড়

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:১৯
বাংলাদেশের দৌড়বিদদের দূরপাল্লার দৌড়ে পটু করে তুলতে এবং দেশে দূরপাল্লার দৌড়ের সংস্কৃৃতি তৈরি করতে আগামী বছরের ১ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ১০ কিলোমিটার দৌড়। এই দৌড়ের নাম দেয়া হয়েছে ‘দ্য বিগ বাংলা রান’। এই দৌড়ের আয়োজকরা গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের এক সংবাদ সম্মেলন করে তথ্যগুলো জানান। দ্য বিগ বাংলা রানে কেনিয়া, ইথিওপিয়া ও ব্রিটেনের ছয় জন দূরপাল্লার দৌড়বিদ অংশ নেবেন। এর মধ্যে ২০১০ সালের কমনওয়েলথ গেমসের ম্যাথান সোনাজয়ী জন ক্যালাইও অংশ নেবেন বলে জানান আয়োজকরা। দ্য বিগ বাংলা রান-এর পক্ষ থেকে জানানো হয়, তাদের এই আয়োজনে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন সহায়তা করছে। একইসঙ্গে তারা প্রথম এই আয়োজন সফল হলে আন্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশন থেকে অনুমোদ পাওয়ার চেষ্টা করবে।