পার্নেলের বদলে ম্যাকলারেন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:২০
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে ওয়েন পার্নেলের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেলেন অলরাউন্ডার রায়ান ম্যাকলারেন। ২১ ডিসেম্বর তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে। হাতের কবজির আঘাতের কারণে দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পার্নেলকে। ২০১০ সালের পর অক্টোবরের পর প্রথমবারের মত আন্তর্জাতিক টি-২০ খেলার সুযোগ পাচ্ছেন ম্যাকলারেন। তবে ঘরোয়া মৌসুমে ব্যাট-বলে উভয় ক্ষেত্রেই অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত মোমেন্টাস ওয়ানডে চ্যাম্পিয়নশীপে ৬ ম্যাচে ১৫ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪৪.৭৫ গড়ে করেছেন ১৭৯ রান। এ মৌসুমে নিজের একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে ৬ উইকেট পেয়েছেন ম্যাকলারেন।-বাসস