১৯৭৫ সালে শুরু হয় জাতীয় যুব হকি। এপর্যন্ত ২৩বার এই আসর মাঠে গড়ালো। এর মধ্যে ১০বার শিরোপা নিয়ে গেল বিকেএসপি। গতকাল দশম বারের মতো শিরোপা ঘরে তুলল বাংরাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে গতকাল জাতীয় যুব হকির ২৩তম আসরে বিকেএসপি ৪-০ গোলে রাজশাহী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা উদ্ধার করে।
৯৪ থেকে ২০০৭ পর্যন্ত টানা শিরোপা নিয়েছে বিকেএসপি। এক মৌসুম পর আবার তারা শিরোপা ফিরে পেল। অগ্রণী ব্যাংক ২৩তম জাতীয় যুব হকির ফাইনালে প্রথমার্ধে পেনাল্টি কর্নার থেকে ৩০ ও ৩৪ মিনিটে গোল করেন খোরশেদুর রহমান। দ্বিতীয়ার্ধে দ্বীন ইসলাম এবং রোম্মন সরকার ফিল্ড গোল করে ম্যাচ জয় নিশ্চিত করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এমাদুল হক।
