বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ডাকা হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজ মঙ্গলবারের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ ও সময় যথাশীঘ্রই দৈনিক পত্রিকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) (www.nubd.info) প্রকাশ করা হবে। পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।
