২৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা শুরু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ১৮:৩১
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে তিনটি অনুষদের অধীনে ১৪টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৬ ডিসেম্বর। ২৫ ডিসেম্বর সকাল ১১.৩০টা থেকে ১.০০টা ‘অ’ ইউনিট, ২৬ ডিসেম্বর সকাল ১১.৩০টা থেকে ১২.৩০টা ‘ই’ ইউনিট এবং ‘ঈ’ ইউনিট ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর বিকাল ২.৩০টা থেকে ৩.৩০ পর্যন্ত। তিনটি অনুষদের ৮৬০টি আসনের বিপরীতে আনুমানিক ২০ হাজার শিক্ষার্থী আবেদনপত্র জমা দেয়। ‘অ’ ইউনিট শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিতসহ মোট পাঁচটি বিষয়ে ২৫ করে ১২৫ নাম্বার থাকবে। তবে পদার্থ, রসায়ন, গণিত উত্তর দেয়া অত্যাবশ্যক। ফার্মেসি, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, মাইক্রোবায়োলজি, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স, বায়োটেকনোজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কোস্টাল এগ্রিকালচারের জন্য জীববিজ্ঞান উত্তর দেয়া আবশ্যক। পাস নাম্বার ৪০। মোট ১০০ নাম্বারের পরীক্ষা। ‘ই’ ইউনিট শিক্ষার্থীদের জন্য ইংরেজি-৬০, বাংলা-৪০। তবে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ১০ নাম্বার পেতে হবে। আবশ্যক পাস নাম্বার ৪০। ‘ঈ’ ইউনিট শিক্ষার্থীদের জন্য গণিত ৩০ নাম্বার (মাধ্যামিক পর্যায়ের), ইংরেজি-৩০, অ্যানালাইটিক্যাল-৩০, সাধারণ জ্ঞান-১০ পাস নাম্বার ৪০। ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট- www.nstu.edu.bd থেকেও জানা যাবে এবং ফোন: ০৩২১-৬২৮১২,৭১৩১৪ নাম্বার এ যোগাযোগ করা যাবে।