ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি হঠাত্ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার তার কার্যালয় থেকে জানানো হয়, সোমবার রাতে হঠাত্ অসুস্থ হয়ে পড়ায় তাকে বাগদাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে ‘অবসাদ ও পরিশ্রান্তি’র কারণে প্রেসিডেন্ট তালাবানির অসুস্থ হয়ে পড়েন বলে তার কার্যালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে। তার স্ট্রোক হয়েছে বলে জানানো হয়েছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে।
ইরাকে কুর্দি জঙ্গি বিদ্রোহের সক্রিয় কর্মী তালাবানি দেশটির প্রথম নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠীভুক্ত প্রেসিডেন্ট। ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের ফলে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
