ইউএনএফপিএ-বামবা’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইয়ুথ কনসার্টের রাউন্ড টেবিল আজ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২০:৫০
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের প্রত্যয়ে গত ৭ ডিসেম্বর খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ইউএনএফপিএ এবং বামবা আয়োজিত ইয়ুথ কনসার্ট। এই কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক। কনসার্টের প্রতিপাদ্য বিষয় ‘নারীর প্রতি সহিংসতাকে না বলুন :সত্যিকার পুরুষ হোন’। দেশের শীর্ষ ১২টি ব্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের বৃহত্তম কনসার্ট। কনসার্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে নগর বাউল, ওয়ারফেজ, মাকসুদ ও ঢাকা, ফিডব্যাক, প্রমিথিউস, দলছুট, লালন, শিরোনামহীন, নেমেসিস, মেকানিক্স, বেদুঈন এবং দৃক। এই কনসার্ট উপলক্ষে আজ এক রাউন্ড টেবিলের আয়োজন করা হয়েছে। ইত্তেফাক ভবনস্থ ইত্তেফাক কনফারেন্স হলে আজ দুপুর ১২টায় এই রাউন্ড টেবিল অনুষ্ঠিত হবে। এই রাউন্ড টেবিল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইউএনএফপিএ প্রতিনিধি আর্থার আরকেন, বামবা সভাপতি হামিন আহমেদ, বামবা সহ-সভাপতি ফোয়াদ নাসের বাবু, বামবা সাধারণ সম্পাদক শেখ মনিরুল আলম টিপু, চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খান, দৈনিক ইত্তেফাক-এর পরিচালক তারিন হোসেন, রেডিও ফুর্তির সিইও বিশ্বজিত্ দাস এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা অ্যালান উপস্থিত থাকবেন।