আসছে শুক্রবার ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দাবাঙ’-এর সিক্যুয়াল ‘দাবাঙ ২’। সারা বিশ্বের প্রায় ৩ হাজার সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সালমানের ছবিটি। আর এই ছবি নিয়ে সালমান আশা করছেন কমপক্ষে ২৫০ কোটি রুপি। অবশ্য আশা করাটাই স্বাভাবিক। গত ১৮ ডিসেম্বর ছবিটির প্রিভিউ অনুষ্ঠিত হয়, আর প্রিভিউতে দেখা যায় ‘দাবাঙ’-এর অ্যাকশন ও কমেডিকে দ্বিগুণ করে উপস্থাপন করা হয়েছে ‘দাবাঙ ২’তে। যা যেকোনো দর্শককেই আনন্দ দিতে সক্ষম। তবে গল্পের খুটিটা এবারও মজবুত হয়নি। কিন্তু এ নিয়ে চুলবুল পান্ডের কোনো আফসোস নেই। পান্ডে জি বলেন, ‘গল্প নিয়ে ভাবতে ভাবতেই তো এক বছর শেষ করে ফেললাম। আমরা তো অন্যদের মতো চুরি করিনি। সে ক্ষেত্রে একটু কম স্ট্রং হলে সমস্যা কোথায়। আর আপনারাই তো বলেছেন ‘দাবাঙ’-এর চেয়ে এবারের গল্প অনেক ভালো। তাহলে দোয়া করেন, যেন এবারও রেকর্ড ভাঙতে পারি।’
