বলিউডি চলচ্চিত্রে মল্লিকা শেরাওয়াত তেমন কোনো উন্নতি করতে না পারলেও বিশ্বব্যাপী তার অন্যরকম এক চাহিদা তৈরি হয়েছে। হলিউডে অভিনয়ের সুযোগ সৃষ্টির পেছনে অনেক সময় দিয়েছেন। এখনও সেই কাজেই ব্যস্ত মল্লিকা শেরাওয়াত। তবে মাঝে একটি হলিউডি মিউজিক ভিডিওতে মডেলিংয়ের কাজও করেছেন তিনি। তবে সেখানেও মল্লিকার চাহিদা ব্যাপক। আর সেই চাহিদার খাতিরেই মল্লিকাকে আমেরিকাস্থ লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিতব্য নতুন বছরের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য চুক্তিবদ্ধ করা হয়। ২০১৩ সালকে স্বাগতম জানানো উদ্দেশে লস অ্যাঞ্জেলসে আয়োজিত এই অনুষ্ঠানে হিন্দি ও ইংরেজি গানে পারফর্ম করবেন মল্লিকা শেরাওয়াত। জানা যায়, এই অনুষ্ঠানে পারফর্মের জন্য মল্লিকাকে দেড় কোটি রুপি প্রদান করা হয়। আর লস অ্যাঞ্জেলেসে মল্লিকার পারফর্ম করা এটিই হবে সবচেয়ে বড় অনুষ্ঠান। উল্লেখ্য, গত বছরও মল্লিকা শেরাওয়াত নতুন বছরকে স্বাগতম জানানোর এক অনুষ্ঠানে নেচেছিলেন। তবে সেটি ছিল একটি হোটেলে মাত্র। জুহু হোটেলে নাচের জন্য প্রতি মিনিটে চার লক্ষ রুপি নিয়েছেন। আর এভাবে নেচেছিলেন আধঘণ্টা যাবত।
