কলকাতার নাট্যোত্সবে ঢাকা থিয়েটার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২০:৫৩
কলকাতার নান্দিকার আন্তর্জাতিক নাট্যোত্সবে অংশ নিতে যাচ্ছে ঢাকা থিয়েটার। এটি নান্দিকার আয়োজিত ২৯তম উত্সব। এই উত্সবে ঢাকা থিয়েটার তাদের নতুন প্রযোজনা ‘দ্য টেম্পেস্ট’ মঞ্চায়ন করবে। আগামী ২২ ডিসেম্বর কলকাতার একাডেমি অব ফাইন আর্টস মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি। রুবাইয়াত্ আহমেদ অনূদিত ও রূপান্তরিত ‘দ্য টেম্পেস্ট’ নাটকের নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শিমূল ইউসুফ, কামাল বায়েজীদ, শহীদুজ্জামান সেলিম, খাইরুল ইসলাম পাখি, চন্দন চৌধুরী, এশা ইউসুফ, সামিউন জাহান দোলা, সাজ্জাদ রাজীব, রফিকুল ইসলাম, রুবাইয়াত্ আহমেদ, নীলমণি সিনহা ও বিধান সিনহা। আগামী ২১ ডিসেম্বর নাসির উদ্দীন ইউসুফের নেতৃত্বে ঢাকা থিয়েটার কলকাতার উদ্দেশে যাত্রা করবে। এরপর আগামী ২৮ ডিসেম্বর কক্সবাজারের সমুদ্র সৈকতে ‘দ্য টেম্পেস্ট’ মঞ্চায়ন হবে। এটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।