কলকাতা থেকে নিয়মিত প্রকাশিত হয় সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা সাংস্কৃতিক খবর। সাংস্কৃতিক খবর প্রতিবছর বাংলা কবিতা উত্সব আয়োজন করে এবং সেই উত্সবে প্রতিবছর একজন কবিকে কবি বিষ্ণু দে পুরস্কার এবং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সাংস্কৃতিক খবর পদক প্রদান করা হয়। ২০১২ সালে কবি বিষ্ণু দে পুরস্কার পাচ্ছেন সৈয়দ হাসমত জালাল এবং সাংস্কৃতিক খবর পদক লাভ করছেন রবিশঙ্কর মৈত্রী। আগামী ২২ডিসেম্বর কলকাতার পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে ২৬তম সাংস্কৃতিক খবর বাংলা কবিতা উত্সবে এই পুরস্কার প্রদান করা হবে। উল্লেখ্য রবিশঙ্কর মৈত্রী একাধারে আবৃত্তিকার, আবৃত্তি প্রশিক্ষক, সাংস্কৃতিক সংগঠক, কবি, লেখক এবং তথ্যচিত্র নির্মাতা।
