ঢাকা গ্ল্যাডিয়েটরসকে লিগ্যাল নোটিস

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
ঢাকা গ্ল্যাডিয়েটরসকে লিগ্যাল নোটিস পাঠিয়েছে ফোরথট পিআর নামের ইভেন্ট ম্যানেজমেন্টের একটি এজেন্সি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দাবি করছে তারা ঢাকা গ্ল্যাডিয়েটরসের কাছ থেকে এক কোটি চল্লিশ লাখ ১১ হাজার ২৭১ টাকা পাবে। তবে ঢাকা গ্ল্যাডিয়েটরসের এক কর্মকর্তা বলেছেন, টাকার অংকটি ঠিক নয়। আজ তারা লিগ্যাল নোটিসের জবাব দিবে। এজেন্সি প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা ঢাকা গ্ল্যাডিয়েটরসকে একাধিকবার টাকা পরিশোধের জন্য চাপ দিলেও তারা কর্ণপাত করেনি। অবশেষে তারা গতকাল লিগ্যাল নোটিস পাঠায়।