হকি ফেডারেশন ৪০ বছর পূর্তি উত্সব করবে। এর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পূর্তি অনুষ্ঠান আয়োজনের জন্য আব্দুর রশিদ শিকদারকে আহ্বায়ক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে ফেডারেশনের নিকট সুপারিশ পেশ করবে। এদিকে ফেডারেশন জানিয়েছে, আগামী শনিবার থেকে বিজয় দিবস হকি শুরু হবে।
