ফুটবল সংক্রান্ত সকল পদ ছাড়লেন মোহাম্মদ বিন হাম্মাম। এর ফলশ্রুতিতে তাকে ফিফার পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর এই ঘটনার মধ্যে অবসান ঘটলো ক্রীড়া বিশ্বের এযাবত্কালের অন্যতম প্রধান কলংকজনক অধ্যায়ের।
ফিফার পক্ষ থেকে জানানো হয়, কাতারের নাগরিক ৬৩ বছর বয়সী হাম্মাম ফিফা এবং এএফসিতে গত শনিবার নিজের পদত্যাগ পত্র পাঠান। এক বিবৃতিতে ফিফা বলে, ‘মোহাম্মদ বিন হাম্মাম ফুটবল সংশ্লিষ্ট সকল পদ থেকে অব্যাহতি নিয়েছেন। এর ফলে তিনি আর কখনওই ফুটবলে ফিরে আসতে পারবেন না।’
