বর্ষসেরা সুইস ক্রীড়াবিদের স্বীকৃতি পেয়েছেন টেনিস গ্রেট রজার ফেদেরার। সাবেক এই শীর্ষ তারকা এ নিয়ে পঞ্চমবারের মতো দেশের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার ঘরে তুললেন ।
৩১ বছর বয়সী ফেদেরার এর আগে ২০০৩, ২০০৪, ২০০৬ ও ২০০৭ সালেও সুইজারল্যান্ডের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছিলেন। সোমবার নিজের ওয়েবসাইটে এক বিবৃতিতে ফেদেরার বলেন, ‘সুইজারল্যান্ডে উচ্ছ্বসিত সংবর্ধনা পাওয়ার চেয়ে বেশি চমত্কার আর কিছুই নেই। আশা করছি, ভবিষ্যতেও এমনটা পাব।’
২০১২ সালে উইম্বলডনে ফেদেরার ১৭তম গ্র্যান্ডস্লাম জেতেন এবং ৩০২ সপ্তাহ বিশ্বের এক নম্বর র্যাঙ্কিং স্থান ধরে রেখে রেকর্ড গড়েন তিনি। আগের রেকর্ডটি ছিল পিট সাস্প্রাসের, ২৮৬ সপ্তাহ। নারী বিভাগে সুইস বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন অলিম্পিকে ট্রায়াথলনে স্বর্ণজয়ী নিকোলা স্পিরিগ। - বাংলা নিউজ
